শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২
আমতলী প্রতিনিধিঃ লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সোপর্দ করেছে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬), নাঈম (১৬) ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ১২ জনকে আদালতের বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply