শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২ কলাপাড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতি ও তহশিলদারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধ/ন আমতলীতে লকডাউন সফল করতে ককটেল বি/স্ফোরণ, গাড়ী ভাং’চু-র কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২ কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২ নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম

নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম

নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ নিখোঁজের দুদিন পর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে তিনি বাসার উদ্দেশে বের হন। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। তবে ওইদিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিনেও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ।

অবশেষে বিএমপির বিশেষ তৎপরতায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তার সন্ধান মেলে। তার নিখোঁজের ঘটনায় তৈরি হওয়া উদ্বেগের অবসান ঘটেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!