মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
কলাপাড়ায় ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি’র উদ্দোগে কম্বল বিতরণ 

কলাপাড়ায় ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি’র উদ্দোগে কম্বল বিতরণ 

এম এম আলমগীর হোসেনঃ
কলাপাড়ায় দুস্থ্য, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ ‘কলাপাড়া সমিতি’র উদ্দোগে এসব কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মুহিব্বুর রহমান মহিব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘কলাপাড়া সমিতির’ সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম, কলাপাড়া  উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো: আরিফুল রহমান ও কলাপাড়া সমিতির সাংগঠনিক সম্পাদক ও কবিনজরুল সরকারি কলেজের ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ মনিরুজ্জামান মারুফ প্রমূখ। অনুষ্ঠানে ১২৫ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে লতাচাপলী ইউনিয়ন পরিষদে ও রাতে কুয়াকাটায় শতাধিক দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো: মুহিব্বুর রহমান মহিব। এসময় কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনসার মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!