কলাপাড়ায় দু’কিডনি নষ্ট হওয়া শাহিন কে বাঁচাতে তার বাবা মায়ের আকুতি | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় দু’কিডনি নষ্ট হওয়া শাহিন কে বাঁচাতে তার বাবা মায়ের আকুতি

কলাপাড়ায় দু’কিডনি নষ্ট হওয়া শাহিন কে বাঁচাতে তার বাবা মায়ের আকুতি

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে
নয়াকাটা গ্রামের দরিদ্র মন্নান হাওলাদার ও ফরিদা বেগম দম্পতির দু’কিডনি নষ্ট হওয়া এক মাত্র ছেলে শাহিন আলম (২৮)’র চিকিৎসা খরচের জন্য দেশের
হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার বাবা মা। শাহিন আলম টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ২০২০ সালের জুলাই মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ডাক্তারী পরীক্ষায় তার কিডনি দু’টি নষ্ট হয়ে গেছে বলে সনাক্ত হয়। এর পর শরীরের কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা গিয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেন। বর্তমানে শাহিন ঢাকার বারডেম হাসপাতালে ডাঃ রেজওয়ান রহমান এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। শাহিনকে সুস্থ করে তুলতে তাকে সপ্তাহে দু’টি কেমোথেরাপি ও এক ব্যাগ রক্ত এবং কিডনি দু’টি পরিবর্তন করতে হবে।
প্রতিটি কেমোথেরাপির দাম ১৯০০টাকা। আর প্রতি মাসে ঔষধ বাবদ ত্রিশ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার। যার আর্থিক সক্ষমতা নেই শাহিন আলমের স্ট্রোক করা অসুস্থ পিতার পক্ষে।

শাহিন আলমের মা ফারিদা বেগম জানান, ২০২০ সালের জুলাই-আগষ্ট মাসে নিজের গয়না, জমিজমা বিক্রি করে এবং মানুষের কাছে চেয়ে চিকিৎসা করিয়েছি। এবার কিভাবে কি হবে জানি না। সমাজের বিওবানদের একটু সহায়তাই পারে শাহিন আলমকে সুস্থ করে তুলতে। দু’কিডনি নষ্ট হওয়া শাহিন আলমকে সাহায্য পাঠানো ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭৮৬৫৩৬৭৪৪ যোগাযোগ করতে অনুরোধ করা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!