আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে অনৈতিক ও ষড়যন্ত্রমুলক অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে চতুর্থ দিনের মত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গুলিশাখালী ইউনিয়ন বাসীর উদ্যোগে গোজখালী বাজারে এ মানববন্ধনে অন্তত দুই হাজার মানুষ অংশগ্রহন করেন।
জানাগেছে, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে আমতলীতে চলছে তুলকালাম কান্ড। তার সমর্থক ও সাধারণ মানুষ এ অনাস্থা প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন। ওই আন্দোলনের ধারাহিকতায় উপজেলার ইউনিয়নে ইউনিয়নে চলছে মানববন্ধন কর্মসুচী। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন ধরে চলছে মানববন্ধন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধনে হাজার হাজার লোক অংশ গ্রহন করছেন। বৃহস্পতিবার উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে এক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে অন্তত দুই হাজার মানুষ অংশ গ্রহন করেন। সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মেদ সামসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদ দেওয়ান, আওয়ামীলীগ নেতা মোঃ হারুন অর রশিদ মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খোকন মৃধা, উপজেলা যুবলীগ সদস্য মঞ্জুরুল ইসলাম সোহাগ, আসাদুর রহমান আসাদ মৃধা, হাবিবুর রহমান হাওলাদার, মাওলানা মোঃ আলাউদ্দিন, ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির মাতুব্বর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে যারা অনাস্থা প্রস্তাব দিয়েছেন তা অযৌক্তিক। এই অযৌক্তিক অনাস্থা প্রস্তাব জনগন প্রত্যাখ্যান করেন। অনতিবিলম্বে এই অযৌক্তিক অনাস্থা প্রস্তাব তুলে নেওয়ার দাবী জানান তারা।
উল্লেখ গত ১৭ আগষ্ট আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে পরিষদ পরিচালনায় ব্যর্থ এবং ব্যাক্তি স্বার্থে অনৈতিক সুবিধাসহ ১০ টি অভিযোগ এনে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও ৭ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১২ জন সদস্য বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর অনাস্থা প্রস্তাব দেন। ওই অনাস্থা প্রস্তাব জনগন প্রত্যাখ্যান করে সামাজিক আন্দোলনের ডাক দেন।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনৈতিক প্রস্তাব আমি মেনে নেইনি বিধায় তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। তিনি আরো বলেন, তারাতো শুরু থেকেই আমার বিরুদ্ধে ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে তারা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে তারাই আমার বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র লিপ্ত আছেন। যারা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন তাদের বিগত দিনের কর্মকান্ড তদন্ত করে দেখার দাবী জানাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!