গলাচিপায় বণিক সমিতির আহবায়ক কালাম মো. ঈসার মৃত্যুতে শোক সভা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় বণিক সমিতির আহবায়ক কালাম মো. ঈসার মৃত্যুতে শোক সভা

গলাচিপায় বণিক সমিতির আহবায়ক কালাম মো. ঈসার মৃত্যুতে শোক সভা

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় বন্দর বণিক সমিতির আহবায়ক গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কালাম মোহাম্মদ ঈসা’র মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে গলাচিপা বন্দর বণিক সমিতির উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়। বাবু পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও তাপস দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মো. আলমগীর হোসাইন, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি বাবু দিলীপ বণিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ধলা মিয়া, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত, গলাচিপা সিনিয়ার সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!