রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় বঙ্গবন্ধু’র শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গলাচিপায় বঙ্গবন্ধু’র শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মরনীকা জয়বাংলা-২০১৯ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি এস এম শাহজাদা। গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রবিবার বেলা সাড়ে ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার। জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো. মজিবুর রহমান, রেজাউল করিম, হারুন-অর-রশিদ, তাপস দত্ত, আলমগীর হোসাইন, মো. নাসির উদ্দিন হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ধলা মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত, গলাচিপা সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে স্মরণীকা জয়বাংলা-২০১৯ বই বিতরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!