বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস
গলাচিপায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গলাচিপায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গলাচিপা প্রতিনিধিঃ

“বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও”- এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৫১তম জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ কেক কাটেন। এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু ভ‚ঁইয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ফরিদ আহসান কচিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. আবু সালেহ্ মুসল্লি, সাধারণ সম্পাদক মো. শাকিল মোশারেফ প্রমুখ। অপর দিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে মো. আল-আমিন প্যাদার নেতৃত্বে পৌর শহরে আরও একটি শ্রমিক লীগের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!