গলাচিপায় মামলার আসামী না হয়েও সাত দিন জেল খেটে মুক্তি পেলো বৃদ্ধ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
গলাচিপায় মামলার আসামী না হয়েও সাত দিন জেল খেটে মুক্তি পেলো বৃদ্ধ

গলাচিপায় মামলার আসামী না হয়েও সাত দিন জেল খেটে মুক্তি পেলো বৃদ্ধ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

মামলার আসামী না হয়েও নাম ও পিতার নামে মিল থাকায় অন্যের মামলায় ৭ দিন কারা ভোগ করে মুক্তি পেয়েছে পটুয়াখালীর গলাচিপার হাবিবুর রহমান (৮০)। গতকাল বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আবুল বাসার মিয়া তাকে মুক্তির আদেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে শেষ বিকালে তাকে মুক্তি দেয় জেলা কারাগার কর্তৃপক্ষ। হাবিবুর রহমানের আইনজীবী মোজাম্মেল হোসেন তপন জানান, চেক জালিয়াতির মামলায় ২০১৮ সালের ২৫ মার্চ গলাচিপা পৌর এলাকার মুজিব নগর রোডের হাবিবুর রহমানকে ১ বছরের সাজা দেন পটুয়াখালী যুগ্ন ও দায়রা জজ জিন্নাৎ জাহান। কিন্তু গত ৪ অক্টোবর দুপরে ওই হাবিবুর রহমানের স্থলে পৌর এলাকার কলেজ পাড়ার ৮০ বছরের নিরপরাধী হাবিবুর রহমানকে বাসা থেকে গ্রেফতার করে গলাচিপা থানার সহকারি পরিদর্শক (এএসআই) আল-আমিন। নানা অনুনয় বিনয়সহ ওই মামলায় তার কোন সম্পৃক নেই জানালেও তাকে কারাগারে পাঠায় পুলিশ। ছাড়া পেয়ে হাবিবুর রহমান সরকারের কাছে বিচার দাবি করছেন। অপরদিকে দন্ডপ্রাপ্ত মূল আসামিকে ১০ অক্টোবর বিকেলে গ্রেফতার করে জেলা কারাগাওে প্রেরণ করে গলাচিপা থানা পুলিশ। এ ব্যাপারে জেল খেটে ছাড়া পাওয়া বৃদ্ধ হাবিবুর রহমান জানান, আমি বিনা দোষে ৭ দিন জেল খাটলাম এ জন্য যারা দায়ী তাদের বিচার প্রধানমন্ত্রীর কাছে চাই। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এএসআই আল আমিনকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহফুজুর রহমান জানান, ইতোমধ্যে গলাচিপার প্রকৃত আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা এএসআই আল-আমিনকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!