আমতলীতে সাত মাসের অন্তঃস্বত্তা নারীর আত্মহত্যা! | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
আমতলীতে সাত মাসের অন্তঃস্বত্তা নারীর আত্মহত্যা!

আমতলীতে সাত মাসের অন্তঃস্বত্তা নারীর আত্মহত্যা!

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের সাত মাসের অন্তঃস্বত্তা মারিয়া আক্তার (১৯) পারিবারিক কলহের জের ধরে স্বামী রাকিবুল ইসালামের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় এলাকায় চা ল্যের সৃষ্টি হয়েছে। স্থানীরা তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন। ঘটনা ঘটেছে  বুধবার সন্ধ্যায়। ঘটনার পর থেকে স্বামী রাকিবুল পলাতক রয়েছে।
জানাগেছে, ২০১৯ সালে জুন মাসে উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের বাবুল মোল্লার ছেলে রাকিবৃুল ইসলাম মোল্লার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রাকিবৃুল বিভিন্ন সময় নানা অযুহাতে নির্যাতন করে আসছে। নির্যাতন সইতে না পেরে ১৫ দিন পূর্বে মারিয়া বাবার বাড়ীতে চলে যায়। কিন্তু বাবার বাড়ীতে আসার পর ও খ্যান্ত হয়নি স্বামী রাকিবৃুলের নির্যাতন এমন অভিযোগ স্বজদের। প্রায়ই মোবাইল ফোনে মারিয়াকে গালাগাল করে। স্বামী নির্যাতন সইতে না পেরে বুধবার দুপুরে বাবার বাড়ীর ঘরের রুয়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই সময়ে ঘরে কেউ ছিল না। প্রতিবেশীরা ঘর বন্ধ দেখে সন্দেহ হয়। পরে তারা ঘরের রুয়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মারিয়াকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অন্তঃস্বত্তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী রাকিবুল পলাতক রয়েছে।
মারিয়ার মা আছিয়া বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর মাইয়্যার কি অইছে মুই কইতে পারি না।
এ বিষয়ে রাকিবুলের বাবা মোঃ বাবুল মোল্লা নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, কি কারনে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই?
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!