গলাচিপায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
গলাচিপায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

গলাচিপায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপাঃ

গলাচিপায় “নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি”- এ শ্লোগানকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে গলাচিপা থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইশরাত হোসেন আব্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এ ছাড়া সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শাহীন শাহ সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। তিনি আরও বলেন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি। সমাজে আজ মা, বোন, স্ত্রী, কন্যারা যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য পুলিশ প্রশাসনসহ সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!