কলাপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে সাবেক ছাত্রনেতা হাসিব গাজীর প্রার্থীতা ঘোষণা | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে সাবেক ছাত্রনেতা হাসিব গাজীর প্রার্থীতা ঘোষণা

কলাপাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে সাবেক ছাত্রনেতা হাসিব গাজীর প্রার্থীতা ঘোষণা

রিপোর্টঃ বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসে কলাপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের আভাস পাওয়া যাচ্ছে। এ নিয়ে পৌর শহরের বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আর এই ধারাবাহিকতায় উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা গাজী সাবিদ উল ইসলাম হাসিব ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থীতার কথা ঘোষণা করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে। শুরু করে দিয়েছেন প্রচার প্রচারণার কাজ। কলাপাড়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ইতিমধ্যেই সম্মানীয় ভোটারদের কাছে যোগাযোগ শুরু করে দিয়েছেন। উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ গাজীর কনিষ্ঠ সন্তান ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধক্ষ্য মহিব্বুর রহমান মহিবের একান্ত আস্থাভাজন এই সাবেক ছাত্রলীগ নেতা চলমান সময়ে ধানখালী এস এইচ এন্ড আশ্রাফ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিগত বিএনপি-জামায়াাত জোট সরকার আমলের হামলা-মামলা, নির্যাতন, কারাবরণকারী ছাত্রনেতা হাসিব গাজী। বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগী লড়াকু মুজিব সেনা হাসিব গাজী কলাপাড়া পৌরসভার আসন্ন নির্বাচনে ৮ নং ওয়ার্ডবাসীদের সার্বিক সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
পটুয়াাখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত একটানা ৩০ বছর ধরে ধানখালী এস এইচ এন্ড আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সফল সভাপতি এবং রেডক্রিসেন্ট কলাপাড়া উপজেলার সাবেক টিম লিডার আব্দুল লতিফ গাজীর কনিষ্ঠপুত্র হাসিব গাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মীবান্ধব সাবেক এই ছাত্রনেতা হাসিব গাজী ৮ নং ওয়ার্ডের সকল জনগণের কাছে দোয়া চেয়েছেন। ইতিমধ্যে করোনাকালীন সময় নিজস্ব অর্থায়নে ওয়ার্ডবাসীদের খাদ্য সহায়তা প্রদান সহ সামাজিক কর্মকান্ডে জড়িয়ে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন। হাসিব গাজী ৮নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং আওয়ামী লীগ পৌর নীতিনির্ধারকদের সাথে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাবেক ছাত্রলীগ নেতা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গাজী সাবিদ উল ইসলাম হাসিব বলেন, আমার পরিবার এবং বাবা মানুষের সেবক ছিলেন। তাই আমিও মানুষের সেবা করে আসছি। কলাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডে নির্বাচন করতে চাই এবং নির্বাচিত হওয়ার পর বিদ্যুৎ, পানি ও রাস্তাঘাটের সমস্যা সমাধান করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!