কলাপাড়ায় ইউপি সদস্য হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় ইউপি সদস্য হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

কলাপাড়ায় ইউপি সদস্য হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

রিপোর্টঃ চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের ছোট ৫ নং গ্রামের সাবেক ইউপি সদস্য মো.আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজী (৫৮) হত্যা মামলার তিন আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতে আসামীদের বাড়ীর এলাকা থেকে আটক করা হয়। এরা হলো মো.আমজেদ হোসেন (৫০), মো.নিজাম উদ্দিন (৫০) ও আনোয়ার হোসেন (৫৫)। এদের মধ্যে আনোয়ার হেসেনের বাড়ী বরগুনা, নিজাম’র বাড়ী আমতলী এবং আনোয়ার’র বাড়ী উপজেলার ধানখালী এলাকায়। এ ঘটনায় সাবেক ইউ,পি সদস্য মো.আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজীর স্ত্রী মোসা.হাবিবা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে ২২ অক্টোবর কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আসাদুর রহমান জানান, টাকা পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এ হত্যাকান্ডটি ঘটানো হয়। আমিনুল ইসলামের লাশ উদ্ধারের সময় তার গলায় এবং নাকে আঘাতের চিহ্ন ছিল । ঘটনার সময় স্ত্রী হাবিবা বেগম সহ তার সন্তানরা কেউই বাড়ীতে ছিল না। সে হিসেবে ঘটনার সাথে জড়িতরা পরিকল্পিত ভাবে এ হত্যাকান্ডটি ঘটাতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে,লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামের মো.সাইফুল ইসলাম জানান, আমিনুল ইসলাম দিলিপ গাজী ইউ,পি সদস্য থাকাকালীন সরকারের বরাদ্দকৃত চাল কেউ নিতে না পারলে তার বাড়ীতে নিজের মাথায় বহন করে পৌঁছে দিতেন। সর্বোপরী তাঁর ভাল কাজের কারনে তিনি এলাকায় ছিলেন জনপ্রিয় । এলাকাবাসী অনেকের এমনও  মন্তব্য শোনা গেছে,সকল মানুষের এলাকায় কম-বেশী শত্রু রয়েছে,কিন্তু আমিনুলের কোন শত্রুও ছিল না। পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী তাকে প্রার্থীর জন্য চেষ্টা করেছেন তবুও  তিনি রাজী হননি। তবে তাঁর এ হত্যাকান্ডটি এলাকার মানুষ মেনে নিতে পারেনি। তারা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের আওতায় নিতে জোড়  দাবী তোলেন।
উল্লেখ, গত ২১ অক্টোবর সাবেক এ ইউপি সদস্য নিজ বাড়ীতে শ্বাসরোধে এ হত্যাকান্ডের শিকার হন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!