রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র
আমতলীতে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

আমতলীতে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ
আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  র‌্যাব-৮ যৌথ অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা অর্থদন্ড করেছে। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী পরিচালক মোঃ মোহাম্মদ সেলিম এ অর্থদন্ড করেন।
জানাগেছে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৮ রবিবার যৌথ উদ্যোগে আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখা, দোকানে মেয়াদ উর্ত্তীণ পন্য রাখা এবং হোটেলের ভিতরে অপরিস্কার থাকার অপরাধে মোঃ মাহবুব ইসলামকে পাঁচ হাজার, মোঃ জালাল আকনকে দশ হাজার টাকা, আবু ইউসুফকে পাঁচ হাজার টাকা এবং মোঃ মনোয়ার মৃধাকে তিন হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী পরিচালক,  মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৭/৪৩/৫১ ধারায় এ অর্থদন্ড প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী র‌্যাব-৮’র ডিএডি মোঃ মোফাচ্ছেল হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!