বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা A Beginner’s Guide to Casino Classic Gambling Etiquette at Jackpot City Casino কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী
গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে গলাচিপায় সিনিয়র নার্স গ্রেপ্তার

গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে গলাচিপায় সিনিয়র নার্স গ্রেপ্তার

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে মঙ্গলবার গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোসা. দেলোয়ারা বেগমকে হাসপাতাল গেট থেকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের মো. নাসির উদ্দিন মাতব্বরের স্ত্রী মোসা. দেলোয়ারা বেগম। পরে নার্সকে জেল হাজতে প্রেরন করে গলাচিপা থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের সেলিম হাং এর মেয়ে মারিয়া আক্তার (১৬) একই এলাকার মাসুম হাং এর সাথে পরিচয় ঘটে ও সম্পর্ক গড়ে তোলে। পরে মাসুম হাং বিবাহের মিথ্যা আশ্বাস দিয়ে তাকে চলতি বছরের ২২ ফেব্রæয়ারী ধর্ষণ করে এতে সে গর্ভবতী হয়ে পড়ে। কিছুদিন পরে মাসুম হাং সুকৌশলে মারিয়া আক্তারকে গলাচিপা এনে নার্স দ্বারা অবৈধ ভাবে গর্ভপাত ঘটায় ফলে মারিয়া আক্তার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারিয়ার মা সুমি বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলায় প্রধান আসামী মাসুম হাং সহযোগী বেল্লাল জেল হাজতে রয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানার সেকেন্ড অফিসার আল মামুন জানান, সিনিয়র স্টাফ নার্স মোসা. দেলোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে সে অবৈধ ভাবে মারিয়াকে গর্ভপাত ঘটিয়েছে। যা তদন্ত প্রতিবেদনে বেড়িয়ে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!