বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
মহিপুর ইউপি নির্বাচনে ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

মহিপুর ইউপি নির্বাচনে ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ 
কলাপাড়ার মহিপুর ইউনিয়নের সাধারণ নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বর প্রার্থীর ভোট পুনঃগননার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। পরাজিত প্রার্থী প্রতিদ্বন্ধী ইসমাইল তালুকদারের পক্ষে বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই হাফেজ আ. মতিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের দিন ২০ অক্টোবর সুধীরপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিকেল সাড়ে চারটার সময় আমার ভাইকে ডেকে নিয়ে আটক রাখা হয়। তার মোবাইল ফোন নিয়ে যায়। আমাকে পাঁচ বছরের সাজা দিয়ে জেলে আটকে রাখার হুমকি দেয়া হয়। এ ছাড়া জোরকরে রেজাল্ট সিটে স্বাক্ষর নেয়া হয়েছে। নিজেদের মতো ভোট গণনা করে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। যেখানে মাত্র সাত ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে।আমার ভাই ভ্যানগাড়ি মার্কার ইসমাইল হাওলাদার ৭০২ ভোট দেখানো হয়। বিজিতপ্রার্থীর ভোট সংখ্যা ৭০৯। এমনকি রেজাল্ট সিট পর্যন্ত দেয়া হয়নি। জনগণের ভোটে আমার ভাই জিতলেও প্রহসনের মাধ্যমে পরাজিত করা হয়েছে। তিনি পুনরায় ওই ওয়ার্ডের নির্বাচন কিংবা পুনরায় ভোট গণনার দাবি জানান।’ তার ভাই প্রতিদ্বন্ধী প্রার্থী অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস রহমান জানান, ওই ভদ্রলোক যেসব অভিযোগ করেছেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। যথাযথভাবে নিরপেক্ষতা বজায় রেখে সঠিকভাবে এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়েছে। আর সাজা দেয়ার হুমকির কথা সম্পুর্ণ মিথ্যা। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ওই লোক তাকে চিনেন কিনা তাও জানা নেই। গত ২০ অক্টোবর অবাধ নিরপেক্ষ শান্তিপুর্ণ উৎসবমুখর পরিবেশে মহিপুর ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে ভ‚ক্তভোগী ইসমাইল হাওলাদার নির্বাচন ট্রাইবুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তার ভাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!