রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র
সরকারী আইন অমান্য করায় আমতলীতে চার জেলের সাত দিনের কারাদন্ড

সরকারী আইন অমান্য করায় আমতলীতে চার জেলের সাত দিনের কারাদন্ড

আমতলী প্রতিনিধিঃ

ইলিশ প্রজনন মৌসুমে সরকারী নির্দেশনা উপেক্ষা করে মাছ শিকারের ঘটনায় চার জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আমতলী ভ্রাম্যমান আদালতের বিচারক। বৃহস্পতিবার রাতে আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান ওই চার জেলেকে এ দন্ডের আদেশ দেন।
জানাগেছে, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার, আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। সরকারী এ নির্দেশনা উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার লোচা গ্রামের রুবেল তালুকদার, সেলিম গাজী, হানিফ হাওলাদার ও দক্ষিণ আমতলী গ্রামের জামাল মৃধা অবৈধ কারেন্ট জাল পায়রা নদীতে ফেলে মাছ শিকার করছিল। ওই রাতে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। তারা অভিযানে চালিয়ে ওই চার জেলেকে আটক এবং ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। ওইদিন রাত ১০ টার দিকে চার জেলেকে পুলিশ আমতলী ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান চার জেলের প্রত্যেককে সরকারী আইন অমান্য করায় সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন এবং একই আদেশে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। ওই রাতেই জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, জব্দকৃত ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
আমতলী ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারী আইন অমান্য করায় চার জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ এবং জব্দকৃত জাল মৎস্য বিভাগকে পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!