ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ নাসির উদ্দিন, গলাচিপাঃ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পৌরসভার জৈনপুরী খানকা সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গনে গলাচিপা ইমাম পরিষদ এর ব্যানারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমামসহ দশ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন গলাচিপা ইমাম পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. অলিউল্লাহ, সাব রেজি. জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. কাইয়ুম ও কাজি অফিস জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মো. হুমায়ুন।
সভায় বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। এছাড়া রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফ্রাসের দূতাবাস বন্ধের দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!