কলাপাড়ায় আপন নিউজের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার; থানায় জিডি | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় আপন নিউজের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার; থানায় জিডি

কলাপাড়ায় আপন নিউজের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার; থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ

কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজ বিডি ডট কম অনলাইন নিউজপোর্টালের সম্পাদক এস এম আলমগীর হোসেনের নামে বেনামের ফেসবুক আইডি ব্যবহার করে অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তিরা অপপ্রচার করায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নং-৩৪, তারিখ-১-১১-২০২০।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, কলাপাড়া থেকে প্রকাশিত আপন নিউজ বিডি ডট কম নামে একটি অনলাইন নিউজপোর্টাল দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে পরিচালনা করে আসছে। কলাপাড়ার স্থানীয় সংবাদসহ সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্যকে প্রধান্য দিয়ে বিশ্বের যেকোন সংবাদ সবার আগে পাঠকের কাছে তুলে ধরার কারণে নিউজ পোর্টালটি ইতিপূর্বে ব্যাপক জনপ্রিয় অর্জন করায় কতিপয় স্বার্থান্বেষী বেনামে ভুয়া ফেসবুক আইডি দিয়ে আলমগীর হোসেন ও তার আপন নিউজ বিডি ডটকম নিউজ পোর্টালের সম্পর্কে নানা রকমের অসত্য বানোয়াট এবং মনগড়া তথ্য দিয়ে আপত্তিকর মন্তব্য করার মাধ্যমে পাঠক/ভিউয়ার্সদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ওই চক্রটি।
তিনি আরও উল্লেখ করেন আলমগীর হোসেন ও তার আপন নিউজ বিডি ডট কমের সম্পর্কে আজেবাজে মন্তব্য করে সামাজিক ও মানসিক ভাবে তাকে হেয়প্রতিপন্ন করার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।
উল্লেখ্য এস এম আলমগীর হোসেন অনলাইন নিউজ পোর্টাল আপন বিডি ডট কম সম্পাদক ছাড়াও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠ, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, ঐ সকল ফেসবুক ফেক আইডি অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!