গলাচিপায় শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
গলাচিপায় শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত

গলাচিপায় শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় মঙ্গলবার পালিত হয়েছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছেন। জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু করা হয় জেলহত্যা দিবসের কর্মসূচি। সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহীন শাহ, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাসসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!