গলাচিপায় সাবেক সংসদ সদস্যের জানাজা সম্পন্ন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
গলাচিপায় সাবেক সংসদ সদস্যের জানাজা সম্পন্ন

গলাচিপায় সাবেক সংসদ সদস্যের জানাজা সম্পন্ন

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন মিয়া আর নেই। মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটের সময় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ছিলেন এবং হৃদরোগে ভোগছিলেন। তার মৃত্যুতে গলাচিপা-দশমিনা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি একাধিকবার বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মরহুমের মরদেহ ঢাকা থেকে বুধবার সকালে তার গ্রমের বাড়ি আনার পর বাদ আছর লামনা হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। বুধবার বাদ আছর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ অশ্রæসিক্ত নয়নে বর্ষিয়ান ওই নেতা কে শেষ বিদায় দেন। অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা এস.এম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুম অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন মিয়া এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!