সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কবি মোনাব্বির আহমেদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কবি মোনাব্বির আহমেদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোর্টঃ-মাইনুদ্দিন আল আতিকঃ

সৃজন সাহিত্য সংগঠন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি মোহাম্মদ মোনাব্বির আহমেদ তনন-এর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি মোসলেহ উদ্দীন আহমেদ, ডক্টর আলহাজ্ব শরীফ সাকি, কবি গুল আফরোজ আহমেদ, কবি ইশতিয়াক হোসেন, কবি ও সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার, কবি ফেরদৌসী আকতার নদী প্রমুখ।

এসময় বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ তুলে তনন হত্যার সঠিক বিচার ও দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ ও এমন হত্যাকাণ্ড বন্ধের জোরালো পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো সহ সকল কবি, সংগঠককে সোচ্চার হতে জোরালো আহ্বান জানান।

এছাড়া বক্তারা অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কবি-সাহিত্যিকদের মধ্যে ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে বলেন, দেশের প্রত্যেক অংশ হতে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তুলতে হবে।

পরে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!