বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা A Beginner’s Guide to Casino Classic Gambling Etiquette at Jackpot City Casino কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী
কুয়াকাটায় যাওয়া পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল কলেজ ছাত্র তমালের

কুয়াকাটায় যাওয়া পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল কলেজ ছাত্র তমালের

আমতলী প্রতিনিধিঃ
কুয়াকাটা যাওয়া হলো না কলেজ ছাত্র তমাল হাওলাদারের। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খুরিয়ার খেয়াখাট নামক স্থানে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল তার। ঘটনা ঘটেছে শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে।
জানাগেছে, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শিংরাকাঠি গ্রামের শিশির হাওলাদারের ছেলে তমাল হাওলাদার তার মামা উজ্জল বেপারী ও শুভ বিশ্বাসের সাথে মোটর সাইকেলে সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমনে যাচ্ছিল। শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে একটি পরিবহন বাসকে সাইট দিতে গিয়ে তমাল মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে একটি মাইক্রোবাস এসে তমালকে চাপা দেয়। এতে তমাল গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তমালকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলহাজ¦ মোঃ হারুন অর রশিদ তাকে মৃত্যু ঘোষনা করেন। তমাল বাউফল উপজেলার কাছিপাড়া কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত তমালের মামা শুভ বিশ্বাস বলেন, তমাল আমাদের সাথে কুয়াকাটা ভ্রমনে যাচ্ছিল। পথিমধ্যে খুরিয়ার খেয়াঘাট নামক স্থানে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলহাজ¦ হারুন অর রশিদ বলেন, তমালকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!