বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

এ্যাড. সোহাগকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় আনন্দ মিছিল

এ্যাড. সোহাগকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় আনন্দ মিছিল

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার সন্তান এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ কে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কলাপাড়ায় যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়েছে।
শনিবার রাত ৮ টায় আনন্দ মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, মহিপুর  থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট, সৈয়দ হাসানুর রহমান রিমু, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মো: যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, মো: আল-আমিন হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!