বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১৩ পিস স্বর্ণের বারসহ আটক-১ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১৩ পিস স্বর্ণের বারসহ আটক-১

বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১৩ পিস স্বর্ণের বারসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১৩ পিস ( ১কেজি ৪৭৩ গ্রাম ) স্বর্ণের বারসহ আশিক (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আশিক ঝিকরগাছা থানার উত্তর  দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, যশোর থেকে লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে, এমন গোপন সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস ( ১কেজি ৪৭৩ গ্রাম ) স্বর্ণের বার পাওয়া। আটককৃত স্বর্ণের বারের মূল্য ১কোটি ৯লক্ষ ২শ’ টাকা বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )।

বেনাপোল আমড়াখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!