সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আজহারুল হক মুকুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ সাধারন সম্পাদক ফজলুল কবির জুয়েল ও সরদার মো. নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ ও আমিনুল ইসলাম লিপন।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাদল, পৌ ছাত্রদলের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারন সম্পাদক, শোয়েবুর রহমান, ছাত্রনেতা মেহেদী হাসান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল ঢালী, মতিউল রহমান মতি, তারেক সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কল্লোল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, পৌর ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ নাছিম, এবি কলেজের সিনিয়র সহ সভাপতি মো.  জমির উদ্দিন প্রমূখ।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের (বরিশাল বিভাগ) সহ সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ। কর্মী সম্মেলন শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ইলিয়াস মাহমুদ।
এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!