বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

কলাপাড়ায় ছয়টি দোকানে জরিমানা-তিনটিতে সিলগালা

কলাপাড়ায় ছয়টি দোকানে জরিমানা-তিনটিতে সিলগালা

রিপোর্ট-চঞ্চল সাহাঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উর্ত্তীন ওষুধ মজুদ রাখা সহ নিবন্ধনহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত ছয়টি ওষুধের দোকানে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকা সহ কলাপাড়া হাসপাতালের সামনের দোকানগুলিতে এ জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ওধুষের দোকান মালিকরা তাদের দোকান বন্ধ করে সটকে পড়ার অভিযোগে তিনটি দোকানে সিলগালা করে দেয়া হয়। অর্থদন্ড প্রাপ্ত দোকান গুলো হলো ফাতেমা ফার্ম্মেসী ২০ হাজার টাকা, রাবেয়া ফার্ম্মেসী ১০ হাজার টাকা, তুবা মেডিকেল হল ৫ হাজার টাকা, মৃধা মেডিকেল হল ৫ হাজার টাকা, মল্লিকা মেডিকেল হল ৫ হাজার টাকা, বুসরা মেডিকেল হল ২ হাজার টাকা। সিলগালা করা দোকান গুলো হলো হাজেরা মেডিকেল হল, মুক্তা মেডিকেল হল এবং ফারুক মেডিকেল হল।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো.আকিব হোসেন , পটুয়াখালী জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো.মুহিত ইসলাম। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!