বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
গলাচিপায় যৌতুকের দায়ে এক সন্তানের জননীকে মারধর

গলাচিপায় যৌতুকের দায়ে এক সন্তানের জননীকে মারধর

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দায়ে এক সন্তানের জননী শিরিন বেগম (২০) কে মারধর করেছে পাষান্ড স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউয়নের ছোট গাবুয়া গ্রামের ২নং ওয়ার্ডে। গত ২২ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে পাষান্ড স্বামী মো. জাফর প্যাদার নিজ বাড়িতে। যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চরাও হয়ে স্বামী স্ত্রীকে মারধর করে। এলাকাবাসী উদ্ধার করে ওই রাতেই তাকে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শাহরিয়ার বলেন, শিরিন বেগম এর শরীরে কালো কালো দাগ আছে আমার চিকিৎসা ধীনে ৩য় তলায় ৫নং বেডে ভর্তি আছে। এ বিষয় শিরিন বেগম বলেন, আমার একটি কন্যা সন্তান আছে। ওর বয়স এক বছর। নাম সুমাইয়া আক্তার। আমাকে যৌতুকের দায়ে আমার স্বামী প্রায়ই মারধর করে। আমার বাবার বাড়ি থেকে এপর্যন্ত আমি আমার স্বামীকে অনেক টাকা এনে দিয়েছি কিন্তু আমার স্বামী ভাল হয় না। সারারাত মাছ ধরার কথা বলে বাহিরে থাকে। এ বিষয় নিয়ে শিরিন বেগম এর বাবা আ. জলিল মোল্লা বলেন, আমার মেয়েকে ও প্রায়ই মারধর করায় দু’মাস আগে আমি একটি মামলা করেছিলাম। এলাকার ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশি ব্যবস্থা করে দিলে আমি আবার মামলাটি তুলে নিয়েছিলাম। কিন্তু দু’মাস যেতে না যেতেই যৌতুকের জন্য আবার আমার মেয়েকে ওর স্বামী মারধর করে। এলকাবাসী হাসপাতালে ভর্তি করলে আমি আমার মেয়েকে নিয়ে এখন আমি হাসপাতালে আছি। এ বিষয় নিয়ে শিরিন বেগম এর স্বামী মো. জাফর প্যাদার মুঠোফোনে ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য মনির হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি দু’পক্ষকে ডেকে মিমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!