বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
আমতলী থানা পুলিশের জব্দকৃত গাছ চুরি স্ব-মিল থেকে উদ্ধার

আমতলী থানা পুলিশের জব্দকৃত গাছ চুরি স্ব-মিল থেকে উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ
আমতলী থানা পুলিশের জব্দকৃত গাছ এলাকার চিহিৃত চোর শহীদ ফকির চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া গাছ মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকার পাহলান স্ব-মিল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে ওই গাছ পুলিশের এস আই শহীদুল আলম গাছের মালিক সাংবাদিক পরিতোষ কুমার কর্মকারের জিম্মায় দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, আমতলী পৌর শহরের বাসিন্দা সাংবাদিক পরিতোষ  কুমার কর্মকার ২০০২ সালে চাওড়া মৌজায় ৩২২ নং খতিয়াতে ১৬৫১সহ ৫ টি দাগে ৪ শতাংশ জমি ক্রয় করে। জমি ক্রয়ের পর থেকে ওই জমিতে তিনি চাম্বল, মেহগনি, আকাশমনি ও রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই গাছ বর্তমানে বৃহৎ গাছে পরিনত হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে ওই জমির ১৪ টি গাছ একাধিক মামলার আসমী এলাকার চিহিৃত চোর শহীদ ফকির ও তার লোকজন কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪ টি গাছ জব্দ করে। পুলিশের ওই জব্দকৃত গাছ শহীদ ফকির সোমবার রাতে চুরি করে ফায়ার সার্ভিস এলাকার পাহলান স্ব-মিলে রেখে আসে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ শহীদুল আলম স্ব-মিল থেকে গাছ উদ্ধার করে। পরে গাছের মালিক পরিতোষ কর্মকারের জিম্মায় উদ্ধার হওয়া গাছ রেখে দেয়।
স্ব-মিলের শ্রমিক মোঃ নুরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক বলেন, এলাকার চিহিৃত চোর চক্রের হোতা শহীদ ফকির ১৪ টি গাছ স্ব-মিলে রেখে গেছে। তারা আরো বলেন,  আমরা স্ব-মিলে গাছ রাখতে চাইনি শহীদ জোর করে রেখে গেছে।
স্ব-মিল মালিক মোঃ হাবিবুর রহমান ফকির বলেন, শহীদ ফকির এলাকার একটি চিহিৃত চোর। ওই গাছ চুরি করে আমার স্ব-মিলে রেখে গেছে। তিরি আরো বলেন, আমার শ্রমিকরা গাছ রাখতে চায়নি।
আমতলী থানার এসআই মোঃ শহীদুল আলম বলেন, ওসির নির্দেশে গাছ উদ্ধার করে গাছের মালিক পরিতোষ কুমার কর্মকারের জিম্মায় রাখা হয়েছে।
গাছের মালিক পরিতোষ কুমার কর্মকার বলেন, গাছ উদ্ধার করে পুলিশ আমার জিম্মায় দিয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, জব্দকৃত চুরি হওয়া গাছ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!