কলাপাড়ায় চাঁদার টাকা না দেওয়ায় বীরমুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় চাঁদার টাকা না দেওয়ায় বীরমুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

কলাপাড়ায় চাঁদার টাকা না দেওয়ায় বীরমুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় চাঁদার টাকা না দেওয়ায় বিসমিল্লাহির ব্রিকফিল্ডের মালিক বীরমুক্তিযোদ্ধা শাহ আলম (৬৪) কে ধারালো অস্ত্র কুপিয়ে জখম করা হয়েছে।
রোবারর বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর বিসমিল্লাহির ব্রিকফিল্ডে তার নিজ অফিসে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার আমতলী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক পটুয়াখালী হাসপাতালে রেফার করেন।
তার মেজ ছেলে সিদ্দিকুর রহমান জানান, আমার বাবা একজন বীরমুক্তিযোদ্ধা। স্থানীয় সন্ত্রাসীরা আমার বাবার কাছে চাঁদা দাবি করে আসছিল। আর চাঁদাকৃত টাকা না দেওয়ায় স্থানীয় জহিরুল, সবুজ, খলিল, রুবেল সহ ১৫/২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
তিনি বীরমুক্তিযোদ্ধা শাহ আলম উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৩ নং শান্তিপুর গ্রামের মৃত আলী আকব্বর হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!