কুয়াকাটায় মেয়র পদে ৪, কাউন্সিলর ৩৩ এবং সংরক্ষিত আসনে ৮ মনোনয়ন দাখিল | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কুয়াকাটায় মেয়র পদে ৪, কাউন্সিলর ৩৩ এবং সংরক্ষিত আসনে ৮ মনোনয়ন দাখিল

কুয়াকাটায় মেয়র পদে ৪, কাউন্সিলর ৩৩ এবং সংরক্ষিত আসনে ৮ মনোনয়ন দাখিল

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন, কাউন্সিলর ৩৩ ও সংরক্ষিত নারী আসনের ৮ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ দিনে আবদুল বারেক মোল্লা (আওয়ামী লীগ), আবদুল আজিজ মুসুল্লী (বিএনপি), মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগের দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. আনোয়ার হাওলাদার।
২০১০ সালের ১৯ সেপ্টেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের সাগর পাড়ের পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে শহর এলাকা হিসেবে উন্নীত করে সরকার। এরপর একই বছরের ১৫ ডিসেম্বর কুয়াকাটাকে পৌরসভা হিসেবে ঘোষণা করেন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী প্রথম পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৩১ মে নবগঠিত কুয়াকাটা পৌরসভাকে সহায়তা করার জন্য ১৯ সদস্য বিশিষ্ট পৌর পরিষদ গঠন করা হয়। ২০১৬ সালের  ৩১ ডিসেম্বর কুয়াকাটা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুয়াকাটা পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!