ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল

আপন নিউজ রিপোর্টঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মৌলবাদীদের বিরুদ্ধে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
রবিবার (৬ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্যে রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ প্রমূখ।
একই ইস্যুতে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক সহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাখাইন মহিলা মার্কেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে রাখাইন মহিলা মার্কেট মাঠে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ পান্না মিয়া হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম আকন প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!