বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
Betsson bet login — guía completa নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা A Beginner’s Guide to Casino Classic Gambling Etiquette at Jackpot City Casino কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী
কুয়াকাটা পৌর নির্বাচন; প্রতীক বরাদ্ধের পরই আওয়ামীলীগের উঠান বৈঠক

কুয়াকাটা পৌর নির্বাচন; প্রতীক বরাদ্ধের পরই আওয়ামীলীগের উঠান বৈঠক

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
কুয়াকাটা পৌর নির্বাচনের প্রতীক বরাদ্ধের প্রথম দিনেই প্রচার-প্রচারণার জমে উঠেছে নির্বাচনী মাঠ। শুক্রবার শেষ বিকালে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে পর্যটন করপোরেশনের যুবপান্থ নিবাস প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশ ও দেশের মানুষের উন্নত জীবন যাপনে কাজ করছে। পদ্মা সেতু, পায়রা বন্দর, কুয়াকাটা পর্যটন নগরীসহ দেশের দক্ষিনা লের অভাবনীয় উন্নয়ন করেছে। তাই ভোটের অধিকার একমাত্র আওয়ামী লীগেরই রয়েছে। কুয়াকাটা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধীতাকারীদের হুশিয়ারী দিয়ে বলেন, যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে তাদের আওয়ামী লীগে কোন স্থান হবে না। নৌকাকে বিজয়ী করতে দলীয় মতবেদ ভূলে গিয়ে একত্রে কাজ করার আহবান জানান তিনি।
এসময় পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগ নেতা সবীর গাজী, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন সহ জেলা উপজেলা ও কুয়াকাটা পৌর এলাকার আওয়ামী লীগ ও তার অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে কুয়াকাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। বর্তমানে কুয়াকাটা নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৮ জন প্রতিদ্বন্ধিতা করবেন বলে উপজেলা নির্বাচনী অফিস নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!