বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

কলাপাড়ায় সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে ‘জাতির পিতার সন্মান, রাখবো মোরা অম্লান’ শ্লোগান নিয়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গায় প্রতিবাদ সভা ও মানববন্ধন পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচিতে উপজেলার সরকারী ও আধা সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অংশগ্রহন করে। প্রতিবাদ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সরকারী কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান শাহিনা পারভীন, মো. শফিকুল আলম বাবুল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ অধ্যক্ষ মো. শহিদুল আলম, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, মহিপুর থানা ওসি মনিরুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষকদের পক্ষে মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!