প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ফেসবুক গ্রুপ লাইভে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ ডিসেম্বর রোজ শুক্রবার সভাপতি কবি সুচরিতা বিশ্বাসের সভাপতিত্বে ও কবি বজলুল করিমের সঞ্চালনায় সন্ধ্যা ৭.০০ টায় প্রতিষ্ঠাতা পরিচালক কবি মোঃ বেল্লাল হাওলাদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রায় ৪ ঘন্টাব্যাপি ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও শহীদ বুদ্ধিজীবী সন্তান কবি এবিএম সোহেল রশিদ।

বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও সংগঠক ইশতিয়াক হোসেন, কবি ও গীতিকার জিয়া উদ্দিন জেইন, কবি ও সংগঠক আমীর হোসেন, কবি ও সংগঠক আমিনুল ইসলাম, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, সাহিত্যানুরাগী আলহাজ্ব ড. শরীফ সাকি, কবি ও কথাশিল্পী ইভা আলমাস, কবি ও সংগঠক গাজী সাইদুর রহমান, কবি ও গীতিকার রফিকুল ইসলাম সাবলু, কবি ও আবৃত্তি শিল্পী তৌহিদা রহমান টিনা, কবি ও সংগঠক গোলাম কিবরিয়া, কবি সোনালী দাস সরকার, কবি ও বাচিকশিল্পী দিপাশ আনোয়ার, কবি ও সংগঠক সজীম শাইন, কবি ও সাহিত্যানুরাগী সোহেল খান, আবৃত্তিশিল্পী সাবিনা সিরাজ, কবি ও কথাশিল্পী মাহমুদা শিমু, কবি ও সাংবাদিক অসীম ভট্টাচার্য প্রমুখ।

এছাড়াও ভার্চুয়াল এ অনুষ্ঠানে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের উপদেষ্টামণ্ডলীর মধ্য থেকে যুক্ত ছিলেন সাহিত্যানুরাগী কে.সি মণ্ডল, কবি বিশ্বজিৎ কুমার ধর, কবি ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক, কবি ফেরদৌসী আক্তার নদী প্রমুখ।

সংগঠনটির গ্রুপ এডমিনদের মধ্যে যুক্ত ছিলেন কবি আহসান হাবিব দেওয়ান, কবি নাদিয়া ইসলাম মনি ও কবি অভি হাওলাদারসহ আরও অনেকে।

ভার্চুয়াল এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে বিভিন্ন আলোচনা, কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে প্রাণবন্ত করে তোলা হয়।

এসময় অনুষ্ঠানে যুক্ত সকল কবি, সাহিত্যিক ও সংগঠক প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ ২০১৯ সালের ১৪ ডিসেম্বর “বিশুদ্ধ সাহিত্য চর্চায় এগিয়ে যাক সাহিত্য সমাজ, জেগে উঠুক মানবতা” এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!