সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ’র মৃত্যুতে এমপি মহিব’র শোক

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ’র মৃত্যুতে এমপি মহিব’র শোক

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ (৪৫) আর নেই। শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি এক সপ্তাহ ধরে এ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কলাপাড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং কলাপাড়া চৌকি আদালতের লিগ্যাল এইড কমিটিরও সদস্য ছিলেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ আলহাজ অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ সহ কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!