শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
মহিপুরে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মহিপুরে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

জনপ্রিয় অনলাইন সাহিত্য গ্রুপ ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’ এর উদ্যোগে ও গ্রুপটির শুভাকাঙ্ক্ষী কবি, লেখক ও সাহিত্যিকদের আর্থিক সহযোগিতায় পটুয়াখালীর মহিপুরে অভাবগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) মহিপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আনোয়ার হোসেন হাওলাদার ও গ্রুপটির উপদেষ্টা তরুণ কবি ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক-এর উপস্থিতিতে নিজশিববাড়িয়া (গাববাড়িয়া) স্লুইজ গেটে বসে গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মোঃ বেল্লাল হাওলাদার সামাজিক দূরত্ব বজায় রেখে মহিপুর ও পার্শ্ববর্তী ডালবুগঞ্জ ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু ও পিয়াজসহ শুকনো খাবার বিতরণ করেন।

খাদ্য সামগ্রী নিতে আসা এক বিধবা রোকেয়া বেগম বলেন, ‘আমি মানসের বাড়ি কাম কইরা খাইয়া না খাইয়া ব্যামালা কষ্ট কইরা চলি। আইজগো এই চাউল-ডাইল পাইয়া অনেক উপগার অইছে। আমি দোয়া করি হ্যারা যেন আরো বেশি বেশি দেতে পারে।’

শ্রমজীবী মোঃ রুহুল আমিন বলেন, ‘করোনার লইগ্যা আগের মত আর কাম-কাইজ নাই। পরিবার লইয়া চলতে বহুত সমস্যা অয়। এই সহযোগিতা পাওয়ায় কয়েকদিন চলতে পারমুআনে।’

স্থানীয় ইউপি মেম্বার মোঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মোঃ বেল্লাল হাওলাদার বলেন, ‘আমরা সবসময় অভাবগ্রস্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কাম্য। এর আগেও আমরা বেশ কিছু পরিবারকে খাদ্য ও বস্ত্র দিয়ে সহযোগিতা করেছি। আজকে আমাদের এই সহযোগিতা অনেকের মুখেই হাসি ফুটিয়েছে। এই হাসি যেন অম্লান রাখার জন্য বেশি বেশি সহযোগিতা করতে পারি, আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

তরুণ কবি ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ সর্বদা মানবতার সেবায় নিয়োজিত। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের শুরু থেকেই গ্রুপের মেম্বাররা নিজেদের সামর্থ অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছেন। আমরা নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি। তবে মানবিক কারণে সমাজের বিত্তবানদেরও নিম্ন আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানো উচিৎ।’

এসময় যারা খাদ্য সামগ্রী পেয়েছেন তারা প্রত্যেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং গ্রুপটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!