মহিপুরে শীতার্তদের মাঝে স্বপ্নবাজ তরুণ’র কম্বল বিতরণ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
মহিপুরে শীতার্তদের মাঝে স্বপ্নবাজ তরুণ’র কম্বল বিতরণ

মহিপুরে শীতার্তদের মাঝে স্বপ্নবাজ তরুণ’র কম্বল বিতরণ

রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ ‘আমরা স্বপ্ন দেখি সুন্দর আগামীর’ এই স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন’র উদ্যোগে বাইকার সলিউশন বিডি ও গ্লোরিয়াস মেকওভার এন্ড বিউটি ওয়ার্ল্ড’র আর্থিক সহযোগিতায় পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের ২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে ইউনিয়নের মিরপুর মীরা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ফাউন্ডেশন’র সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম শুভ’র সভাপতিত্বে ও বিজিবি সদস্য সৈয়দ তরিকুল ইসলাম’র উপস্থিতিতে এবং মসজিদ কমিটির সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন স্বপ্নবাজ তরুণ’র সদস্যরা।

এসময় সংগঠনটির সহ-সভাপতি মাহমুদ অপু (অনিম) বলেন, ‘আমরা প্রতি বছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এরই অংশ হিসেবে আজ ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বছর আমরা ১০০০ কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি।’

সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম শুভ বলেন, ‘এর আগেও আমরা করোনাকালীন দুঃসময়ে নিজস্ব অর্থায়ন ও বিত্তবানদের সহযোগিতায় দেশব্যাপী ছিন্নমূল, দুঃস্থ, অভাবগ্রস্ত ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ্।’

বিজিবি সদস্য সৈয়দ তরিকুল ইসলাম বলেন, ‘স্বপ্নবাজ তরুণ ফাউন্ডেশন’র এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সংগঠনটি তাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাক, শুভ কামনা রইলো। আমি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

এসময় স্বপ্নবাজ তরুণ‌ ফাউন্ডেশন কম্বল বিতরণের পাশাপাশি করোনা সচেতনতায় মাস্ক এবং ছোট বাচ্চাদের মাঝে বিস্কুট বিতরণ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!