কলাপাড়ার মহিপুরে পৈত্রিক ভিটেমাটি ঘর নির্মাণে বাঁধা দিলে জীবননাশের হুমকি | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ার মহিপুরে পৈত্রিক ভিটেমাটি ঘর নির্মাণে বাঁধা দিলে জীবননাশের হুমকি

কলাপাড়ার মহিপুরে পৈত্রিক ভিটেমাটি ঘর নির্মাণে বাঁধা দিলে জীবননাশের হুমকি

রিপোর্ট-এনামুল হকঃ
কলাপাড়ায় বহিরাগতদের  পৈত্রিক ভিটেমাটি ঘর নির্মাণে বাঁধা দেয়ায় জীবন বিপন্নের আশংকায় স্বামী পুত্র নিয়ে পালিয়ে বেড়াচ্ছে দু-সন্তানের জননী মোসাঃ রেহেনা বেগম। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলা মহিপুর থানার বিপিনপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মহিপুর থানার বিপিনপুর সাকিনের মোঃ আমির হোসেন হাওলাদার শিববাড়িয়া মৌজার এসএ ১৯ নং খতিয়ানের ৩৩ শতক জমিতে কন্যা মোসাঃ রেহেনা বেগম দীর্ঘ ৩৫ বছর আগে তার বাবা তাকে ঘর বাড়ী নির্মান করে দিয়েছে। বাবার নির্মিত বসতবাড়ীতে স্বামী রুহুল আমিন হাওলাদার, দু’ পুত্র সন্তান নিয়ে বসবাস করে আসতে থাকে। পরে রেহেনার বাবা আমির হোসেন  হাওলাদার  মারা গেলে সৎ ভাই রুহুল আমীন তার লোলপ দৃষ্টি পড়ে অসহায় গরীব রেহেনা বেগমের বাড়ীর জমির উপর তাকে বাড়ী থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসতে থাকে। তাতে তিনি কোনো রকম ফলসুর্তি না পেয়ে একটার পর একটা মিথ্যে মামলা দিয়ে হয়রানী করে আসছে। এতে অসহায় রেহেনা বেগম দীর্ঘদিন ধরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কাছে ধর্না দিয়ে কোনো কুলকিনা করতে না পেয়ে মহিপুর থানায় একটি অভিযোগ করেছেন। তাতেও সন্ত্রাসীরা থামেনি। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বুধবার পুনরায় ঘর নির্মানের জন্য ঘর তোলার মালামাল নিয়ে বাড়ীতে রেহেনার বসবাসরত বাড়ীতে ঘর তোলার প্রস্ততি নিলে সন্ত্রাসী রুহুল আমিন হাওলাদার (৫৫), জাকির হোসেন (২৮) সহ ১০/১২ জনের একদল যুবক রেহেনা বেগমের উপর হামলা চালিয়ে জীবন বিপন্নের হুমকি প্রদর্শন করে। এতে রেহেনা বেগম তার স্বামী দুই পুত্র সন্তানসহ পালিয়ে বেড়াচ্ছে।
অভিযোগের সত্যতা যাচাই করতে স্থানীয় সংবাকর্মীরা সরেজমিনে গিয়ে দেখা গেছে, সন্ত্রাসী বাহিনী তাদের ঘর তোলার মালামাল নিয়ে রেহেনা বেগম বাড়ীর পুর্ব সীমানায ঘর তোলার  মালামাল স্তÍপ করে রেখেছে। এব্যাপারে প্রতিপক্ষ মোঃ  আমির হোসেন চৌকিদারের সাথে যোগাযোগ  করা  হলে তিনি বলেন, আমার প্রাপ্য বিক্রিত জমি ছাড়াও কবলাকৃত জমি রয়েছে। সেখানে ঘর তোলার জন্য মালামাল স্তÍপ করেছি।
এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!