মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
গলাচিপায়  ১০৫ বৎসর বয়সী ছলেমান বিবির ভাগ্যে জোটেনি কোন সরকারি অনুদান!

গলাচিপায়  ১০৫ বৎসর বয়সী ছলেমান বিবির ভাগ্যে জোটেনি কোন সরকারি অনুদান!

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় ১০৫ বৎসর বয়সী ছলেমান বিবির ভাগ্যে জোটেনি কোন সরকারি অনুদান।উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর হরিদেবপুর গ্রামের বাসিন্দা ছলেমান বিবি। বয়স ১০৫ হলেও কপালে জোটেনি সরকারী কোন অনুদান,জোটেনি কোন বয়স্কভাতা। জানাযায়, অভাবের তারনায় তিনি একবেলা ভালো খাবার ও চিকিৎসার জন্য সরকারি অফিসের দ্বারে দ্বারে গুরে বেড়াচ্ছেন।মেলেনী কোন সরকারি অনুদান। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সেই হতভাগা দুঃখিনী ছলেমান বিবির কথাই বলছি। ছলেমান বিবির বাড়ীতে গিয়ে দেখাযায়, তার স্বামী প্রায় ৩৫ বছর আগে মারা গেছে, ৩টি ছেলে ও দুটি মেয়ে রেখে গেছেন।
তার টানা পড়েন সংসারে অভাব অনাটনের মধ্যে দিয়ে খুব কষ্টকরে মেয়ে দুটোকে বিয়ে দিয়েছেন। এক ছেলে কয়েক বছর আগেই মারা গিয়েছেন। দুই ছেলে তার মায়ের কোন খোজ খবর নেয়না, শেষ পর্যন্ত তার ঠাই হলো বড় মেয়ে কহিনুর বেগমের বাড়িতে। কহিনুরের স্বামী একজন দিন মজুর, মাঠে কাজ করে তার সংসার চলে। ছেলে মেয়ে নিয়ে তার সংসারে অভাব লেগেই থাকে। এর মধ্যে তাকে শ্বাশুরির বোঝা বইতে হয়েছে,। কহিনুরের স্বামী ফোরকান মিয়া বলেন, আমার শ্বাশুরি বর্তমানে অচল, চলাফেরা করতে পারেনা হামাগুরি দিয়ে চলাফেরা করে, টাকার অভাবে তাকে পারিনি একটি হুইল চেয়ার কিনে দিতে, নেই কোন চিকিৎসা, অভাবের সংসারে আমাদেরই চলাই এখন দুস্কর। মরন পথযাত্রি আমার শাশুরী যদি একটু সরকারি কোন ভাতা অথবা কোন সরকারি অনুদান পেত তা হলে হয়তো ওনার চিকিৎসা করাতে পারতাম।ছলেমান বিবি জানায়, এই মানবতার মাতা, মাদার হিউম্যানিটি,দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনিত অনুরোধ জানিয়ে বলেন, প্রধান মন্ত্রী আমার এই অসহায়ত্ব জেনে এই অসহায় ছলেমান বিবির প্রতি সহায়তার হাত বারিয়ে দিবেন এমনটাই আশা ব্যক্ত করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!