গলাচিপায় ঘর পেল ৩৯৩ পরিবার | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় ঘর পেল ৩৯৩ পরিবার

গলাচিপায় ঘর পেল ৩৯৩ পরিবার

সঞ্জিব দাস, গলাচিপাঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্প এর আওতাধীন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ১ হাজার ১৬৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ৬৬ হাজার ১৮৯ পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর গলাচিপায় ৬ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৩৯৩ পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে।  আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন। গলাচিপা উপজেলায় স্থানীয় প্রশাসন ১০ জন ভূমিহীন পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।সকাল ১০ টায় গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় । এছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!