রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
কলাপাড়ায় জমিজমা বিরোধ; স্বামীকে না পেয়ে স্ত্রীকে হাতুর দিয়ে পিটিয়ে জখম

কলাপাড়ায় জমিজমা বিরোধ; স্বামীকে না পেয়ে স্ত্রীকে হাতুর দিয়ে পিটিয়ে জখম

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বাড়ীর সীমানা নিয়ে দ্বন্দ্ব কে কেন্দ্র করে বালু ব্যবসায়ী তইয়ব আলী আকন কে বাড়িতে না পেয়ে তার স্ত্রী রেশমা (২৮) কে হাতুর দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
এছাড়াও বাড়ির সীমানায় দেয়া পিলার হাতুর দিয়ে ভেঙ্গে গুড়ি গুড়ি করে দেয় বিপক্ষের লোকজন। স্থানীয়রা রেশমাকে গুরুতর জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
শনিবার ২৩ জানুয়ারী সকাল ৯ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়া মিস্রিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
হাসপাতলে ভর্তি আহত রেশমা আপন নিউজ’কে জানান, জমিজমা নিয়ে বিরোধ রয়েছে, ২ বছর আগে স্থানীয় সালিশির মাধ্যমে জমিতে পিলার দেয়া হয়। এরপরও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
সর্বশেষ শনিবার সকালে সেলিম আকন, রহমান আকন, রফিক আকন সহ ৭ জন হাতুর ও লাঠি নিয়ে আমাদের বাড়িতে এসে কাউকে না পেয়ে আমাকে হাতুর দিয়ে পিটিয়ে জখম করে এবং সীমানার পিলার গুলো ভেঙ্গে চলে যায়।
এ ঘটনায় কলাপাড়া আদালতে একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!