গলাচিপায় রামনাবাদ নদীর উপরে প্রস্তাবিত ব্রিজের জায়গা পরিদর্শনে এমপি শাহজাদা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় রামনাবাদ নদীর উপরে প্রস্তাবিত ব্রিজের জায়গা পরিদর্শনে এমপি শাহজাদা

গলাচিপায় রামনাবাদ নদীর উপরে প্রস্তাবিত ব্রিজের জায়গা পরিদর্শনে এমপি শাহজাদা

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোটারঃ

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদীর উপরে প্রস্তাবিত ব্রিজের জায়গা পরিদর্শন করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা- দশমিনা) আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে তিনি সরজমিন ব্রীজ পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেন এবং দ্রæত সময়ের মধ্যে ব্রীজের জায়গা নির্ধারন করে অতি স্বল্প সময়ের মধ্যে ব্রিজের কাজ শুরু করবে বলে আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোঃ মজিবর রহমান, আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাত আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মোঃ মামুন আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসাইন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরীফ আহম্মেদ আসিফ, সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইব্রাহিম দফাদার, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খালেক মিয়া, সাধারন সম্পাদ আঃ হালিম হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ নুর আলম জিকো প্রমুখ। এ সময় দুই পাড়ের হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন। এমপি শাহাজাদা বলেন, রামনাবাদ নদীর উপর ব্রিজটি হয়ে গেলে গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালীর মানুষ অল্প সময়ে জেলা থেকে শুরু করে রাজধানিতে পৌছাতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!