বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
পৌরসভা নির্বাচন; কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে জখম ঘটনায় মামলা

পৌরসভা নির্বাচন; কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীকে জখম ঘটনায় মামলা

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র সমর্থক রাকিবুল ইসলাম দীপ্ত (২২) কে কুপিয়ে জখমের ঘটনায় কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) বিকেলে দীপ্ত’র মা মোসা: সেলিনা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শহর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্র সহ অজ্ঞাত নামা ৮/১০জনকে আসামী করা হয়।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে আওয়ামীলীগ কার্যালয়ের পার্শ্ববর্তী মনোহরপট্রি তিন রাস্তার মোড়ে আসাদুজ্জামান শুভ ও তার সহযোগী আলিফ মাহমুদ রুদ্র সহ অজ্ঞাত নামা ৮/১০জন ধারালো অস্ত্র দ্বারা দীপ্তকে হত্যা চেষ্টা করে। আসামীদের ধারালো অস্ত্রের আঘাত থেকে রক্ষার চেষ্টা করায় উক্ত আঘাত দীপ্ত’র বাম হাতের কনুইর উপরিভাগে ও নীচের অংশে পড়ে মাংস, রগ ও হাড়কাটা গুরুতর জখম হয়। এছাড়া মাথার পেছনের অংশে ও বাহুর নীচে গুরুতর কাটা ও হাড় ভাঙ্গা জখম হয়। ঘটনার পর আশংকাজনক অবস্থায় দীপ্তকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। ওই রাতেই দীপ্তকে বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ’দীপ্তকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অবাধ, শান্তিপূর্ন পরিবেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পৌর এলাকায় পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে। নির্বাচন পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!