কলাপাড়ায় যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন; ভিডিও ভাইরাল | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন; ভিডিও ভাইরাল

কলাপাড়ায় যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন; ভিডিও ভাইরাল

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়া উপজেলার মহিপুরে রায়হান (২২) নামের এক যুবককে অপহরনের পর গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের দুই দিন অতিবাহিত হলেও অপহৃত ওই যুবককে উদ্ধার কিংবা অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহৃত রায়হান মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।
রায়হানের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রায়হান তার শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওয়না দেয়। এ সময় তার সাথে ১ লক্ষ টাকা, মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট ছিলো বলে দাবি পরিবারের। পরে সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পায়। এসময় সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। রাতে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে তার পিতা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। এবং রাতেই তিনি বাদী হয়ে ইমাম সিকদার, মশিউর, ইমরান ও বিপ্লব শীলসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের নামে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ’আসামীদের গ্রেফতার এবং অপহৃত রায়হানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!