সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ঘটনায় মামলা; গ্রেফতার-২

কলাপাড়ায় যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ঘটনায় মামলা; গ্রেফতার-২

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়া উপজেলার মহিপুরে যুবককে অপহরন করে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ফাঁসিপাড়া থেকে রবিউল ইসলাম (২৫) এবং সোমবার সকালে পশ্চিম কুয়াকাটায় জঙ্গলে পলাতক অবস্থায় ইলিয়াস (২৫) কে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের স্বীকারোক্তিমতে বিপুল পরিমান মাদক ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে ঘটনার চারদিন পার হলেও পুলিশ অপহৃত রায়হানকে উদ্ধার করতে পারেনি।
মহিপুর ইউনিয়নের মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে রায়হান বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে শ^শুর বাড়ি তালতলী রওয়ানা হয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ নেই। শুক্রবার রাতে তাকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় রবিবার বিকেলে  অপহৃতের পিতা কাশেম মিয়া বাদি হয়ে ৯ জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে লতাচাপলীর ফাঁসিপাড়া গ্রামের নেছার সিকদারের ছেলে কিশোর গ্যাং নেতা ইমাম শিকদারের নেতৃত্বে সন্ত্রাসীরা নির্দয় নির্যাতন চালায় বলে উল্লেখ করা হয়েছে। মহিপুর থানা পুলিশ নির্যাতন কারীদের ভিডিওর মাধ্যমে শনাক্ত করে।
আবুল কাশেম মিয়া সাংবাদিকদের জানান, স্থানীয় শাহজাহান শিকদারের মাধ্যমে শুক্রবার ফেসবুকে একটি ভিডিও দেখতে পান। ভিডিওতে দেখা যায় রায়হানকে গাছের সঙ্গে হাত বেঁধে একটি নির্জন বনের মধ্যে ইমাম শিকদারের (ইমন) নেতৃত্বে ৪/৫ জন যুবক রায়হানকে বেধড়ক পেটাচ্ছে। সঙ্গে সঙ্গে রায়হানের অবস্থান জানতে ছেলে বউ মহিমার কাছে মোবাইল করেন। কিন্তু রায়হান শ^শুর বাড়ি যায়নি বলে জানতে পারেন। এতে তার স্ত্রীও উদ্বিগ্ন হয়ে পড়েন। আবুল কাশেম আরও বলেন, ‘ইমাম সিকদার তার ব্যবহৃত মেবাইল নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দিয়ে বলে আপনার ছেলেকে আমরা ছেড়ে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে আরো খারাপ হবে।’
মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রায়হানকে উদ্ধার চেষ্টার পাশাপাশি আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!