কলাপাড়ায় “দৈনিক আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় “দৈনিক আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কলাপাড়ায় “দৈনিক আমার সংবাদ” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় “দৈনিক আমার সংবাদ” পত্রিকার ৮ পেরিয়ে ৯ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাব’র সভাপতি মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. ওমর ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ. আর মুক্তা ও সাধারন সম্পাদক মো. আরিফ সিকদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ড, সাধারন সম্পাদক মো. দোলন ঢালী প্রমুখ। এছাড়াও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া সাংবাদিক ক্লাব, কলাপাড়া সাংবাদিক ফোরাম ও কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক ও আনন্দ টিভি কলাপাড়া উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুজন মৃধা।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক একটি দেশের বিবেক হিসাবে পরিচিত। নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সবাই দেশ তথা জাতির উন্নতি কল্পে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা সবাই দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!