সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় পঞ্চম শ্রেনীর ছাত্রী অগ্নিদগ্ধ

কলাপাড়ায় পঞ্চম শ্রেনীর ছাত্রী অগ্নিদগ্ধ

রিপোর্ট-চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় রান্না করতে গিয়ে মোসা.লামিয়া বেগম (১১) নামে এক পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং মিঠাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া মিঠাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী। সে ওই গ্রামের হেমায়েত উদ্দিনের মেয়ে।  আশংকা জনক অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ীতে কেউ না থাকায় লামিয়া দুপুরের খাবার রান্না করার সময় তার অগোচরে চুলা থেকে স্যালোয়ার কামিজে   আগুন লেগে যায়। তাৎক্ষনিক আগুন তার শরীরে ছড়িয়ে পড়ে। লামিয়ার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। আগুন নেভাতে সক্ষম হলেও তার শরীরের বেশীর ভাগ অংশ ঝলসে যায়।
কলাপাড়া হাসপাতালেন  চিকিৎসক মো.মাইনুল ইসলাম জানান, পরিধেয় বস্ত্রটি পলেষ্টার জাতীয় থাকায় তাৎক্ষনিক আগুন সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তবে তাকে সাধ্যমত চিকিৎসা দিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!