সাংবাদিক হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
সাংবাদিক হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

আপন নিউজ রিপোর্টঃ

কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাকির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজাবাহউদ্দিন মাননু, সাবেক সহ-সভাপতি এনামুল হক, সদস্য অমল মুখার্জী, জসীম পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সহ সভাপতি মো.ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক নীল রতন কুন্ডু নিলয়, প্রচার সম্পাদক ইমন আল আহসান প্রমুখ। বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাকির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সমাবেশে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর শাখা, কুয়াকাটা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!