আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন খানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধনে কয়েকশত নেতাকর্মী অংশগ্রহন করেন।
জানাগেছে, উপজেলা  আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি আমতলী  পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় উপজেলার মধ্য আমতলী গ্রামের নিজাম খাঁন নামের এক ব্যাক্তি গত ৯ জানুয়ারী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে তিন নম্বর আসামী করা হয়েছে। রাজনৈতিক ভাবে দমন ও হয়রানী করার জন্য একটি কুচক্রি মহলের ইন্ধনে এ মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়েছে এমন দাবী মোয়াজ্জেম হোসেন খাঁনের। এ মামলা প্রত্যাহার ও তাকে হয়রানী বন্ধে মঙ্গলবার উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদ সদস্য পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কামাল হোসেন মাষ্টার, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কাওসার আহম্মেদ পপিন, হলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কবির হোসেন,  সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নান্নু মাতুব্বর, যুবলীগ নেতা নাশির হাওলাদার ও ইউপি সদস্য মোঃ মামুন হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত মিথ্যা ও রাজনৈতিক হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সেচ্ছাসেবকলীগ সভাপতি মামলার আসামী মোয়াজ্জেম হোসেন খাঁন মুঠোফোনে বলেন, এ মামলার বাদী নিজাম খাঁনকে আমি চিনিনা এবং জানিনা। আওয়ামীলীগের কতিপয় নেতার ইন্ধনে আমাকে রাজনৈতিকভাবে হয়রানী করার জন্য এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমি বরগুনা পুলিশ সুপারের কাছে এ মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবী জানাই। তিনি আরো বলেন, ছাত্রজীবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। কোনদিন দলের বিপক্ষে অবস্থান করিনি।  কিন্তু দল ক্ষমতায় থাকতে আমি দলের কিছু নেতার রোশানলে পরে মিথ্যা মামলা ও হয়রানীর স্বীকার হচ্ছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!